দমদম নাগেরবাজারের ঝুপড়িতে ভয়াবহ আগুন, দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে

Spread the love

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ দমদম নাগেরবাজারের ঝুপড়িতে ভয়াবহ আগুন ৷ ঝুপড়ির পাশেই রয়েছে বহুতল ৷ আতঙ্কে বহুতলের বাসিন্দারা রাস্তায় নেমে আসে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন ৷ শনিবার সকালে আগুন লাগে ৷ ডায়মন্ড প্লাজার ঠিক পিছনের ঝুপড়িতে আগুন লাগে ৷ সম্ভবত সিলিন্ডার ফেটে গিয়েই ঘটে অগ্নিকাণ্ড ৷ বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা ৷ গোটা এলাকাটি খালি করে দেওয়া হয়েছে ৷

পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত সিলিণ্ডার ফেটে গিয়েই অগ্নিকাণ্ডটি ঘটে ৷ এরপর ঝুপড়ির মধ্যে মজুত থাকা দাহ্য বস্তুতে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*