রোজদিন ডেস্ক : পুজোর আগে স্বস্তিতে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তাঁকে হেফাজতে চেয়ে ED-র আর্জি আজ খারিজ করে দিলো আদালত। এর ফলে তাঁর জামিন আপাতত বহাল থাকছে। তবে তাঁকে আরও দুদিন ED দফতরে হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে। এই রায়ের ফলে আপাতত স্বস্তিতে কারামন্ত্রী, রাজ্য সরকারও।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিংহ র বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ED। পার্থ চ্যাটার্জির পর এই মামলায় ফের আরও এক মন্ত্রী অভিযুক্ত হওয়ায় অস্বস্তি বাড়ে রাজ্য সরকার ও দলের। কারামন্ত্রী নিজেই আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা মঞ্জুরও হয়। এর পরও ED তাঁর জামিন খারিজ করে হেফাজতে চেয়ে আদালতে যায়। আজ তা খারিজ করে দেয় আদালত।
আগামী কাল ও পরশু তাঁকে ED দফতরে হাজিরা দিতে হবে বলে আদালত সূত্রে জানা যায়।

Be the first to comment