পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রাতভর দুর্যোগ সামলে পরিস্থিতি একটু ভালো হতে আজ আবার পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ভবানীপুর ৭০ পল্লী শীতলা মন্দির দুর্গা পুজোর শুভ উদ্বোধনের পাশাপাশি একডালিয়া এভারগ্রিনে গিয়ে মাতৃ মূর্তির আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী।
  2. একডালিযা এভারগ্রিন বিখ্যাত প্রয়াত রাজনীতিবিদ প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো হিসেবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন উদ্বোধনে যান তখন সেখানে ছিলেন এলাকার সাংসদ মালা রায় কাউন্সিলর সুদর্শন মুখার্জি এবং সুব্রত মুখোপাধ্যাযের স্ত্রী ছন্দবানি মুখোপাধ্যায়।
  3. একদিকে যেমন ২০২২ এর টেট উত্তীর্ণরা বারাসাতে রাস্তা অবরোধ করে রেখেছে অন্যদিকে সুখবর ২০২৩ এর প্রাইমারি টেটের রেজাল্ট আজ।
  4. আজ বিহারে আছেন রাহুল গান্ধী । কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক থেকে সমাজ মাধ্যমে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের বন্যার্তদের প্রতি সহমর্মিতা জানান ।রাহুল বলেন কলকাতা এবং বাংলার অন্যত্র অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যার মত পরিস্থিতি তৈরি হয়েছে। তার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আমি সমব্যথী, যে পরিবারগুলো তাদের ভালোবাসার মানুষ হারিয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই। কংগ্রেস কর্মীদের প্রতি আমার আবেদন বন্যা দুর্গতদের সহায়তা করতে এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে অনুরোধ স্থিতাবস্থা ফেরাতে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
  5. বিহারে ভোট চুরি রুখতে এবং এনডিএর কুশাসন থেকে মুক্ত করতে ও সামাজিক ন্যায় আনতে আমরা বদ্ধপরিকর, সমাজ মাধ্যমে বললেন রাহুল গান্ধী
  6. নারী সশক্তিকরণ এর বার্তা দিয়ে, ওয়েনাদের নারী সরস্বতীর উদাহরণ তুলে ধরেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। সরস্বতী জীবন ধারণের জন্য বাঁশের ঝুড়ি বোনেন। এই দক্ষতা তিনি তার মায়ের কাছ থেকে অর্জন করেছেন ।তিনি বন দুর্গা ব্যাম্বু প্রোডাক্টস নামে একটি সংস্থা চালান তার শাশুড়ির সঙ্গে। প্রিয়াঙ্কা তাদের কাছে ঝুড়ি বোনা শেখেন এবং কথোপকথনে বেশ কিছু সময় কাটে। সরস্বতীর মেয়ের সঙ্গে ভিডিওতে প্রিয়াঙ্কার কথাবার্তা হয়। সরস্বতীর মেয়ে ইকোনমিক্স নিয়ে গ্রাজুয়েশন করেছে।
  7. ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ লাদাখের রাজধানী লে তে। পূর্ণ রাজ্য ঘোষণার দাবিতে সোনাম ওয়াংচুকের সমর্থকরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে।
  8. স্বস্তি মিলল চন্দ্রনাথ সিনহার। কারামন্ত্রীকে কারাগারে ঢোকাতে ব্যর্থ ইডি। তবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ই ডি দপ্তরে তাকে হাজিরা দিতে হবে।
  9. আজ নবান্নে বাংলা শস্য বিমা, আসন্ন রবি মরসুমে বীজ ও সার সরবরাহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় উপস্থিত আছেন বিভাগীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রধান সচিব ওঙ্কার সিং মীনা, কৃষি অধিকর্তা সহ দপ্তরের পদস্থ আধিকারিকরা। ভার্চুয়াল মাধ্যমে ছিলেন জেলার ও ব্লক স্তরের আধিকারিকরা।
  10. আজ কালীঘাটের দমকল বিভাগের নতুন ভবন উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
  11. মুম্বাইয়ে নাবালিকা গণধর্ষণ সাত জন গ্রেফতার
  12. বিহারে মহাজোটে সিট এডজাস্টমেন্ট নিয়ে আলোচনা
  13. আজ নবরাত্রির তৃতীয় দিন অর্থাৎ শুভ তৃতীয়া । এদিন প্রয়াগ্ররাজ, বৈষ্ণোদেবী, ঝান্ডেওয়ালা মন্দির,অযোধ্যা গুজরাট পুরীর মন্দির হরিদ্বার উত্তর প্রদেশ সর্বত্র মাতৃ আরাধনায় ব্যাস্ত মানুষজন।
  14. মিগ টুয়েন্টি ওয়ান আজ শেষবারের জন্য উড়ান ভরলো, আজ তার ফেয়ারওয়েল
  15. AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েসি আজ বিহার সফরে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*