নিজস্ব সংবাদদাতা, চাপড়া :
গোপন সূত্রের খবরের ওপর ভিত্তি করে মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। বাসের লাগেজবক্স ও সিটের নীচ থেকে মোট ৩২ কেজি গাঁজা পাওয়া যায়। ঘটনাস্থলেই ড্রাইভার, হেলপারসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট তথ্য ছিল যে কলকাতা-মুর্শিদাবাদ রুটে চলা একটি বাসে নিষিদ্ধ মাদক পাচার হচ্ছে। সেই অনুযায়ী চাপড়া মোড় এলাকায় বাসটিকে থামিয়ে তল্লাশি শুরু করা হয়। কিছুক্ষণের মধ্যেই একের পর এক প্যাকেট উদ্ধার হয়, যেগুলিতে গাঁজা ভরা ছিল।

ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। কোন চক্র এই পাচারের পেছনে রয়েছে এবং আরও কেউ এতে যুক্ত কি না—তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে আরও তথ্য সামনে আসার সম্ভাবনা।

Be the first to comment