নেপথ্যে কি এসআইআর আতঙ্ক? দমদমের নিখোঁজ বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক : নেপথ্যে কি এসআইআর আতঙ্ক? উত্তর ২৪ পরগনার দমদমের নিখোঁজ বৃদ্ধ বৈদ্যনাথ হাজরার ঝুলন্ত দেহ উদ্ধারে ফের সেই প্রশ্ন উঠল। মৃত বৃদ্ধ দক্ষিণ দমদম পুরসভার ৯ নং ওয়ার্ডের আরএন গুহ রোডের বাসিন্দা। পরিবার বলছে, ২০০২-এর ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে আত্মহত্যা করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই এই নিয়ে অনেককে জিজ্ঞাসা করছিলেন এবং বেশ চিন্তিত ছিলেন তিনি। এরপর যখন দেখলেন ২০০২ সালের তালিকায় বৈদ্যনাথের বাবা-মায়ের নাম নেই তখন তিনি রীতিমত হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। ঘটনার পর তাঁর স্ত্রী জানিয়েছেন এসআইআর নিয়ে কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রবিবার রাত ২টোর পর হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান বৈদ্যনাথ। মোবাইল ফোন রেখে যান তিনি। ঘর থেকে বেরনোর সিসিটিভি ফুটেজ রয়েছে। কিন্তু মোবাইল ফোন না নেওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ভয়ে পুলিশের দ্বারস্থ হন বৈদ্যনাথের স্ত্রী। সোমবার ভোরে দমদমের আরএন গুহ রোডের পাশে একটি গাছ থেকে বৈদ্যনাথের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাগেরবাজার থানায় খবর গেলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের স্ত্রীর অভিযোগ, এসআইআর নিয়ে আতঙ্ক এতটাই বেড়েছিল বৈদ্যনাথ হাজরার যে তিনি এই সিদ্ধান্ত নিলেন। দম্পতির ২ সন্তান, বড় ছেলে কলেজে পড়ে, মেয়ে পঞ্চম শ্রেণির পড়ুয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*