রোজদিন ডেস্ক : আমেরিকায় ফের নৃশংস হত্যা। এবার নিহত রাষ্ট্রপতি ট্রাম্প ঘনিষ্ঠ তরুণ নেতা Charlie Kirk। এই হত্যার ঘটনায় আমেরিকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। রাষ্ট্রপতি ট্রাম্প এর জন্য উগ্র বামপন্থীদের দায়ী করেছেন। এই নৃশংস ঘটনায় যুক্ত হত্যাকারীদের খুঁজে বার করা হবে বলে তিনি ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডকে তিনি অন্ধকার মুহূর্ত বলে মন্তব্য করেন।
ট্রাম্প ঘনিষ্ঠ কনসারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি ক্লার্ক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিতর্ক সভা করতেন। ইউটাহ বিশ্ববিদ্যালয়ের এমনই এক অনুষ্ঠানে তিনি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। যা নিয়ে তোলপাড় উঠেছে। কনসারভেটিভ, ডেমোক্রাট সহ সব পক্ষই এর তীব্র নিন্দা করেছে।
এফ বি আই এই হত্যাকান্ডের তদন্তে নেমেছে। নিরাপত্তা রক্ষীদের অনুমান, ছাদ থেকে গুলি ছুঁড়ে চার্লি কে হত্যা করা হয়।

Be the first to comment