পর পর দুই বাঘিনীর মৃত্যু আলিপুর চিড়িয়াখানায়, (Alipur zoo) তদন্তের নির্দেশ

Spread the love

Rojdin Desk : ২৪ ঘণ্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু হল আলিপুর চিড়িয়াখানায়। কী ভাবে মৃত্যু ? ধোঁয়াশা সব মহলে। তদন্তের নির্দেশ দিল আলিপুর চিড়িয়াখানা (alipur zoo)। প্রশ্নের মুখে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল। পায়েল মারা যায়। ওড়িশার নন্দকানন থেকে আনা হয়েছিলো। অনেক দিন ধরেই অসুস্থ ছিল। চলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানালো। খাওয়াদাওয়াও একরকম বন্ধই হয়ে গিয়েছিল।
রূপা মারা যায় বুধবার সকালে। মৃত্যুকালে রূপার বয়স হয়েছিল প্রায় ২১ বছর। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, ” বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল রূপা। এক পর্যায়ে তার একটি পা পক্ষাঘাত হয়ে যায়। শেষমেশ পায়েলের মৃত্যুর পর দিন মৃত্যু হয় তারও।”
সেন্ট্রাল জু কমিটি তদন্তের নির্দেশ দিয়েছে। পর পর দুই বাঘিনীর মৃত্যুতে সন্দেহ ঘনিয়েছে। মৃতদেহদু’টি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। যদিও চিড়িয়াখানার কর্তৃপক্ষের দাবি, দু’টি মৃত্যুই হয়েছে বার্ধক্যজনিত কারণে। তদন্তের ফলাফলের অপেক্ষায় বিশেষজ্ঞেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*