শেষ হলো দ্বিতীয় তথা শেষ দফার ছত্তীসগড় নির্বাচন ৷ দ্বিতীয় দফায় আজ ১৯ জেলায় মোট ৭২টি আসনে ভোটগ্রহণ হয় ৷ দিনের শেষে ভোটদানের হার ৭১.৯৩ শতাংশ। ১৯টি যে জেলায় আজ ভোটগ্রহণ হলো তাদের মধ্যে গড়িয়াবাদ, ধামতারি, মহাসমুন্দ, কবিরধাম, জাশপুর ও বলরামপুরে মাওবাদী প্রতিপত্তি রয়েছে ৷ তবে প্রথম দফার নির্বাচনে প্রধানত মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট হওয়া সত্ত্বেও ভোটের হার ছিল ৭০ শতাংশ।
দ্বিতীয় দফার নির্বাচনে মোট ১,১০১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হলো ৷ যে যে হেভিওয়েট মন্ত্রীদের ভাগ্য নির্ধারণ হলো তাঁরা হলেন রাজেশ মুনাত (রায়পুর সিটি পশ্চিম কেন্দ্র থেকে), অমর আগরওয়াল (বিলাসপুর কেন্দ্র), ব্রিজমোহন আগরওয়াল (রায়পুর সিটি দক্ষিণ), রামসেবক পাইকারা (প্রতাপপুর), ভাইয়ালাল রাজওয়াডে (বৈকুন্ঠপুর), পুন্নুলাল মহিলা (মুঙ্গলি), প্রেম প্রকাশ পান্ডে (ভিলাই নগর), দয়ালদাস বাঘেল (নাওয়াগড়), অজয় চন্দ্রকার (কুরুদ), রাজ্য বিজেপি সভাপতি ধর্মালাল কৌশিক (বিলহা) কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেশ বাঘেল (পাটান), বিরোধী দলনেতা টিএসসিং দেও সহ প্রমুখরা ৷ তালিকায় রয়েছেন ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীও ৷ টানটান উত্তেজনা ও কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই আজ ছত্তিশগড় দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন সম্পন্ন হলো ৷
৭২ আসনের নির্বাচনে বেশ কয়েক কেন্দ্র থেকে আসছে একাধিক কেন্দ্র থেকে এসেছে EVM বিকল হওয়ার খবর ৷ আম আদমি পার্টিও ৬৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৷ জনতা কংগ্রেস ছত্তীসগড় সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী ভোট দিয়েছেন পেন্দ্রার একটি বুথে ৷ সকাল ১০টা পর্যন্ত মোট ভোটের হার ছিল ১২.৫৪% ৷ ১২টা পর্যন্ত মোট ভোটের হার ২৫.০২%। ভোট দিলেন মুখ্যমন্ত্রী রমন সিং, কারওয়ারধায় একটি বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷
ফলাফল জানা যাবে ১১ ডিসেম্বর।


Be the first to comment