চিত্তরঞ্জন হাসপাতালে ভয়াবহ আগুন; দেখুন ভিডিও!

Spread the love

আগুন লাগলো হাজরার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে ৷ সূত্রের খবর, মঙ্গলবার হাসপাতালের রিসার্চ উইংয়ের জেনেটিক ল্যাবের এসি থেকে আগুন লাগে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টে ইঞ্জিন ৷ হাসপাতালে আগুন লাগায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও পরিজনদের মধ্যে ৷

তবে তৎপরতার সঙ্গে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ তবে রিসার্চ ল্যাবের প্রচুর গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ দমকলের কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ৷

দেখুন ভিডিও-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*