বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী সোমবার দেশের বিভিন্ন প্রান্তের পুস্তকালয়ে প্রকাশিত হল। সত্যিই সাংবাদিক সুতপা পালের এ এক অসাধারণ প্রয়াস। মূলত দেশীয় পাঠকদের কথা মাথায় রেখেই সাংবাদিক তথা লেখিকার এই অনবদ্য ভাবনা।
বইটির নাম ‘দিদি; দ্য আনটোল্ড মমতা ব্যানার্জী’। বইটির মাধ্যমে তৃণমূল কগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় রাজনীতিতে অনন্য অবস্থান তুলে ধরে তাঁকে ন্যাশনাল ফিগার হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। দেশের সবচেয়ে কঠিন নারী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রীকে বইটিতে বর্ণনা করা হয়েছে।
পাশাপাশি বইটি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অনন্য শৈলী, তাঁর সংগ্রাম এবং সাফল্যকেও জনসাধারণের সামনে তুলে ধরতে চেষ্টা করেছে। শুধু তাই নয় মমতার কলেজ জীবনের রাজনীতির সময়কাল থেকে দীর্ঘ ৩৪ বছরের বাম সরকারকে বাংলা থেকে উৎখাত করা সব গল্পই স্থান পেয়েছে বইটিতে। আসন্ন ২০১৯ লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশিত ভূমিকা সম্পর্কেও আলোচনা করেছেন সুতপা পাল।

Be the first to comment