Chhath Ghat  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুণ্যার্থীর মৃত্যু, শোকস্তব্ধ পান্ডবেশ্বরের গাইঘাট

Spread the love

রোজদিন ডেস্ক : 
পান্ডবেশ্বরের গাইঘাট ছটঘাটে আজ সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুণ্যার্থীর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, আজ সকালে ছট পুজো উপলক্ষে বহু পুণ্যার্থী এসেছিলেন। নিহত বিনোদ নোনিয়া (৫৫) ভক্তিভরে পুজোয় অংশ নিয়েছিলেন। আচমকা ঘাটের কাছে থাকা বিদ্যুৎ এর তারের সংস্পর্শে এসে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আকস্মিক এই ঘটনায় ঘাটে তুমুল আতঙ্ক, উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ, প্রশাসনের পদস্থ আধিকারিকরা সহ পুলিশ বাহিনী সেখানে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় উপস্থিত পুণ্যার্থীরা সহ স্থানীয় মানুষ তুমুল ক্ষোভে ফেটে পড়েন। ছটপুজো উপলক্ষে টানা নজরদারির পর ও কিভাবে এই বিদ্যুৎ এর তার পড়েছিল তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
পুলিশ, প্রশাসন তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*