Chief Minister urges widows : ৬০ এর নীচে বয়সীদের অন্নপূর্ণায় আবেদনের পরামর্শ

Spread the love

রোজদিন ডেস্ক : Chief Minister urges widows : 
রাজ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী বার্ধক্য, বিধবা, দিব্যাঙ্গ প্রমুখদের ভাতা বৃদ্ধি করা হোল। দিব্যাঙ্গ নারীরা একই সঙ্গে অন্নপূর্ণা যোজনার ভাতা ও পাবেন বলে মুখ্যমন্ত্রী জানান৷ দুটি মিলে তাঁদের মাসে ৪৫০০ টাকা দেওয়া হবে।
আজ নবান্নে এই সব ক্ষেত্রে বেশ কয়েকজন উপভোক্তাদের এই সুবিধা তুলে দেন তিনি।
প্রাক্তন সরকারের তৈরি উপভোক্তাদের তালিকা বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে বলেন, ওই আমলে আর্থিক বিশৃঙ্খলার জন্য রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছিল। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে অন্তত এক বছর সময় লাগবে বলে তিনি জানান। বলেন, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ায় কেন্দ্রীয় অনুদান আসছে। রাজস্ব খাতে আয় প্রায় ১৮% বৃদ্ধি পেয়েছে।

যোগ্য প্রাপকদের সরকারি সুবিধা দিতে ভূয়োদের নাম ছাঁটাই করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। এমনকি চন্দ্রকোনায় এক পুরুষ বিধবা ভাতা পাওয়ার কথা বলেন।
এবার থেকে শুধুমাত্র যোগ্যদের সরকারি অনুদান দেওয়ার জন্য “জনকল্যাণ শিবির” ও “আপনার সরকার আপনার পাশে” কর্মসূচি-তে আবেদন জমা নেওয়া হবে। তা সরেজমিনে যাচাই করে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
দিব্যাঙ্গ নারীদের ৬০ বছরের নীচে বয়স হলে তাঁদের অন্নপূর্ণায় আবেদন করার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুটি মিলে তাঁরা মাসে ৪৫০০ টাকা পাবেন।
প্রসঙ্গত এই খাতে (দিব্যাঙ্গ) ভাতা বৃদ্ধি করে ৫০০০ টাকা করার জন্য প্রতিবন্ধীদের (দিব্যাঙ্গ) বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন।
৬০ এর নীচের বয়সী বিধবাদের ও মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পরামর্শ দেন৷ তবে তাঁরা এই খাতের ১৫০০ টাকার বদলে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাবেন৷
নির্বাচনী সঙ্কল্প পত্রে কয়েকটি ক্ষেত্রে ভাতা দ্বিগুণ করার কথা বলা হলেও আর্থিক অসুবিধায় তা সম্ভব হয়নি বলে স্বীকার করেন মুখ্যমন্ত্রী। পরের আর্থিক বছরে পরিস্থিতির উন্নয়ন হলে তা ভেবে দেখার কথা জানান৷
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে অন্নপূর্ণা দিবস পালন সহ নানা কর্মসূচি নিচ্ছে রাজ্য।
আজ এই অনুষ্ঠানে মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত-সহ একাধিক মন্ত্রী, আমলারা উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*