Uttar Pradesh, দুর্ঘটনায় মৃত ৬ পুণ্যার্থী

Spread the love

রোজদিন ডেস্ক :

উত্তর প্রদেশের বাগপতে এক মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়লো এক বালিকা সহ ছয়জনের। আরও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। রাজস্থানের বাগার ধাম থেকে ফেরার পথে রবিবার গভীর রাতে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের বারগাঁও টোলের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়।

সূত্রের খবর, পুন্যার্থী বোঝাই একটি পিক আপ যানকে একটি ট্রাক ধাক্কা দেয়। পুণ্যার্থীরা সবাই বাদাউনের বাসিন্দা। ট্রাকের ধাক্কায় পিক আপ যানটি উলটে গেলে বেশির ভাগ যাত্রী গাড়ির নীচে আটকে পড়েন। প্রায় ৩২ জন যাত্রী সেখানে ছিলেন। তাঁদের আর্ত চিৎকারে স্থানীয় মানুষ জন দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। আসে পুলিশ, উদ্ধারকারী দল। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

নিহত দের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কি ভাবে এই দুর্ঘটনা হোল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*