রোজদিন ডেস্ক, কলকাতা:- নিউটাউনের বুকে উদ্বোধন হল বহুতল আবাসনের। নিম্ন আয়ের মানুষদের বড়ো উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিউটাউনের বুকে উদ্বোধন হল দুটি বহুতল আবাসনের। আবাসন দুটির নাম ‘নিজন্ন’ও ‘সুজন্ন’। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে ফের সোচ্চার হলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, নিউটাউনে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ তৈরিতে বিনামূল্যে ৭ একর জমি দিয়েছে রাজ্য। আবাসন দুটো তৈরিতে ব্যয় হয়েছে ২৯০ কোটি টাকা। দু’টি বহুতল আবাসন মিলিয়ে রয়েছে মোট ১২১০ ফ্ল্যাট।
তিনি বলেন, মূলত নিম্ন আয়ের মানুষের জন্য প্রকল্প। ফলত বাজারদরের তুলনায় অনেক সস্তায় মিলবে এই ফ্ল্যাট। যা বিক্রি হবে লটারির মাধ্যমে। এছাড়া রাজারহাটে বহুতল পার্কিং লট তৈরি হয়েছে। সেটির নাম দেওয়া হয়েছে ‘সুসম্পন্ন’। আবাসনের ছোটদের পার্কের নাম দেওয়া হয়েছে তরন্ন। রয়েছে ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া ও মর্নিং ওয়াকের জায়গা।
এদিন আবাসনের বিষয়ে খুঁটিনাটি তথ্য দেওয়ার মাঝেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের অসহযোগিতায় একাধিক প্রকল্প আটকে থাকা থেকে নিয়ে মুখ খুললেন তিনি। এরপরই মনে করিয়ে দিলেন, রাজ্য বাংলার বাড়ি প্রকল্পে ৪৫ লক্ষ বাড়ি তৈরি করেছে। একশো দিনের কাজে দেশের মধ্যে প্রথম স্থানে বাংলা।

Be the first to comment