রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবারের একটি ঘটনা ধরা পড়েছে পাটনার পারস হাসপাতালের সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে একটি লম্বা করিডর দিয়ে হেঁটে আসছেন সশস্ত্র পাঁচ ব্যক্তি। প্রত্যেকেই একটি ঘরের সামনে এসে থেমে গেলেন। তার পরে পকেট থেকে বন্দুক বার করে দরজা ঠেলে ঢুকলেন ঘরের ভিতরে। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই আবার ঘর ছেড়ে ছুটে বেরিয়ে গেলেন সকলে।
পুলিশ সূত্রের খবর, পাটনার পারস হাসপাতালের ICU-তে ভর্তি ছিল একাধিক খুনের ঘটনায় অভিযুক্ত এক বন্দি। তার নাম চন্দন মিশ্র। বৃহস্পতিবার সকালে ICU-তে ঢুকে তাকে গুলি করে মারে দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগী এবং তাঁদের পরিবারের মধ্যে। খবর পেয়ে পারস হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, হাসপাতালের সিসিটিভি ফুটেজ দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে। বর্তমানে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এরই সঙ্গে দুষ্কৃতীদের খোঁজে পাটনার একাধিক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি।
A prisoner out on parole was shot dead inside a private hospital in Patna at 7.30 am….the hospital is located at the busy Raja Bazar locality. The daylight murder is another shocking criminal incident after the murder of Patna-based industrialist Gopal Khemka on July 4th.
In… pic.twitter.com/BTagNKxL4B
— Marya Shakil (@maryashakil) July 17, 2025

Be the first to comment