দোকানে বাংলায় বোর্ড লিখেছেন কেন? আপনারা বাঙালি? – গুজরাটে বাঙালি ব্যবসায়ীদের প্রশ্ন পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– গুজরাটে দোকান দোকানে ঘুরে পুলিশের প্রশ্ন, দোকানের বোর্ডে বাংলায় কেন লিখে রেখেছেন? আপনারা বাঙালী? কোথায় বাড়ি বাংলার? তার কাগজ পত্র কোথায়? এমনই একাধিক প্রশ্ন করে কাগজ পত্র খুঁটিয়ে দেখছে পুলিশ।

এমনিতেই বেশ কয়েকদিন ধরে এ রাজ্যের শাসক দল অভিযোগ তুলছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালী নিগ্রহের প্রতিবাদে। কয়েকদিন আগে দেখা গেল দিল্লির জয় হিন্দ কলোনিতে বাঙালী হওয়ার অপরাধে জলে ও বিদ্যুৎ-এর লাইন কেটে দেওয়া হয়েছিল। সেই নিয়ে প্রতিবাদে সরব হয়ে ধর্ণা দেয় এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল।

গতকালই কলকাতায় বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে কলকাতায় মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে এমনিতেই উত্তাল জাতীয় রাজনীতি। তার উপর আবার গুজরাটের এমন এক ভিডিওতে রীতিমতো প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

গুজরাটের ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, এমন বেছে বেছে বাঙালীদের উপর আক্রমণ বাংলার সংস্কৃতি বিরোধী। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*