মাসানুর রহমান, কলকাতা:- এবার নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর পালা। মহাকাশ থেকে ফিরে এবার নিজের পরিবারের সঙ্গে সুখের সাগরে ভাসলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। তার স্ত্রী কামনা শুক্লা এবং ছবছরের ছেলে কিয়াস শুক্লাকে বুকে জড়িয়ে ধরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অনুভূতি।
শুভাংশুর পরিবার থাকে টেক্সাসে। সেখানে তিনি নিজের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রায় ২ মাস পর। নিজের ইন্সট্রাগ্রামে লিখলেন, এটা ছিল চ্যালেঞ্জের। পৃথিবীতে ফিরে নিজের পরিবারকে জড়িয়ে ধরে এক অনন্য অনুভূতি।

কামনা শুক্লা জানালেন শুভাংশু মহাকাশ থেকে ভালো ভাবে ফিরেছেন। বাড়ির সবাই তাঁর ফেরার প্রার্থনা করছিলেন। এবার পৃথিবীর পরিবেশের সঙ্গে তিনি দ্রুত নিজেকে মানিয়ে নিক এটাই চান তাঁরা। তার এই সফর যে সফল হয়েছে তাতে তাঁর পরিবার অত্যন্ত আনন্দিত।

তিনি আরোও বলেন, শুভাংশুর সঙ্গে তাঁরা এখন টানা থাকবেন। বহুদিন পর তাঁর ছেলে বাবাকে পেয়েছে। ফলে সেখান থেকে তাঁরা আর কোথাও যাবেন না। এতদিন ধরে যে প্রতীক্ষা তারা করছিলেন সেটা সফল হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৮ দিন ধরে মহাকাশে থাকার পর ভারতীয় মহাকাশচারীকে নিয়ে এখন সকলের আগ্রহ তুঙ্গে। তবে কবে তিনি আসবেন ভারতের মাটিতে। এবিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন ভারতে শুভাংশু শুক্লা আসবে ১৭ আগস্ট। তিনি আরও বলেন, বর্তমানে নাসা তার খেয়াল রাখছে। তবে ভারতে দ্রুত আসবেন শুভাংশু শুক্লা। নিজের দেশে এসে তিনি ইসরোর কর্তাদের সঙ্গে কথা বলবেন। ভারতের পরবর্তী মহাকাশ যাত্রার সঙ্গে শুভাংশু যুক্ত থাকতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু।
এটা অনেকেই জানেন শুভাংশুর কাছে জানতে চাওয়া হয়েছিল পৃথিবীকে দেখতে কেমন লাগছে? এই প্রসঙ্গে শুক্লার জবাব, “পৃথিবীকে এমন স্থান থেকে দেখার সুযোগ পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। যাত্রাটা অসাধারণ ছিল। অসাধারণ! মহাকাশে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু যে মুহূর্তে আমি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করলাম, এই ক্রু সদস্যরা আমাকে এমন স্বাগত জানাল!
পরিশেষে বলা যায় যে সময়ের হিসেবে রাকেশ শর্মার থেকে অনেকটা বেশি সময় তিনি থাকলেন অন্তরীক্ষে। পাশাপাশি তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন।
রোজদিনের পক্ষ থেকেও অনাবিল শুভেচ্ছা রইল শুভাংশু শুক্লার প্রতি।
লেখা বিশেষ সহযোগিতায় – পিয়ালী আচার্য্য

Be the first to comment