রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রয়াত হলেন ছয়ের দশকের প্রবাদপ্রতিম মার্কিন পপ গা বেয়িকা কনি ফ্রান্সিস। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। জনপ্রিয় গান ‘প্রিটি লিটল বেবি’-র জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন তিনি।
উল্লেখ্য, তাঁর এই প্রয়াণের খবরটি জানান কনির বহু বছরের বন্ধু এবং ‘কনচেটা রেকর্ডস’-এর সভাপতি রন রবার্টস। একটি আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘চরম দুঃখের সঙ্গে জানাচ্ছি, গতরাতে আমাদের প্রিয় কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে।
১৯৫০-এর দশকের শেষে ‘হু’জ সরি নাও?’ গান দিয়ে রাতারাতি খ্যাতি লাভ করেন কনি। সেই সময় তিনি প্রথম একক মহিলা গায়িকা হিসেবে বিলবোর্ড চার্টে এক নম্বরে ছিলেন। এরপর একাধিক জনপ্রিয় গান উপহার দেন। ‘মাই হার্ট হ্যাজ অ্যা মাইন্ড অফ ইটস ওন’, ‘ডোন্ট ব্রেক দ্য হার্ট দ্যাট লাভস ইউ’ এবং ‘এভরিবডিজ সামবডিজ ফুল’-সব গানই শ্রোতাদের কাছে আজও অমলিন।
তাঁর মৃত্যুতে সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। কনিকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর অনুরাগীরা ও সহশিল্পীরা।

Be the first to comment