‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ দিবসে মুখ্যমন্ত্রীর পথসচেতনতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যে দুর্ঘটনা এড়াতে ২০১৬ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প’.. সেই দিবস পালন করতে এবং সকলকে পুনরায় আবার অবগত করতে মুখ্যমন্ত্রী তাঁর এক্স্যান্ডেলে সকলের উদ্দেশ্যে বার্তা দেন। সকলে যাতে নিরাপদে গাড়ি চালান এবং নিরাপদ থাকুন এই বার্তা নিয়ে আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ আমরা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ দিবস পালন করছি। সড়ক নিরাপত্তা সম্পর্কে এটি সচেতনতা বৃদ্ধি , দায়িত্বশীল ভাবে ড্রাইভিং অভ্যাস প্রচার এবং সকলের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে শুরু করা একটি উদ্যোগ। আসুন আমরা দায়িত্বশীল ভাবে গাড়ি চালানোর, ও ট্রাফিক রুল মেনে চলার এবং সকলের জন্য আমাদের সড়ক নিরাপদ রাখার অঙ্গীকার করি।”

আজ এই কর্মসূচির দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে।
সেখানে ছোট ছোট স্কুল পড়ুয়ারা আজকের এই বিশেষ দিনটিকে ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। কিভাবে ট্রাফিক রুল মেনে দুর্ঘটনা কে এড়িয়ে গাড়ি চালানোর পাশাপাশি সাবধানতা অবলম্বন করতে হবে সেই সমস্ত কিছু একটি অভিনয়ের মাধ্যমে ক্ষুদে স্কুল পড়ুয়ারা ফুটিয়ে তুলেছে তাদের নাটকের মাধ্যমে। ছোটদের এই প্রচেষ্টা দেখে মুখ্যমন্ত্রী যথেষ্টই খুশি হন। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলেন এবং ছোট ছোট খুদে স্কুল পড়ুয়াদের হাতে তিনি চকলেট তুলে দেন।

এই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে পথ দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। সম্প্রতি একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে তাতে দাবি করা হচ্ছে দুর্ঘটনার সংখ্যা আরো কমবে। রবীন্দ্রজয়ন্তীর দিনে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির উদ্যোগে কলকাতায় মোট ৩০ টি বাসের সামনে লাগানো হয়েছে এক নতুন ধরনের আয়না। যাতে ড্রাইভার সামনের চাকা পর্যন্ত ওই আয়নায় দেখতে পারবে। এবং এতে দুর্ঘটনা অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*