রোজদিন ডেস্ক, কলকাতা:– নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে এলেন ভিয়েতনামের প্রতিনিধিদল। তিন সদস্যের এক প্রতিনিধিদল দেখা করতে এলেন এদিন। এদিন নবান্নে এলেন ভারতে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নাগুয়েন থানহাই, মুম্বাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল লে কুয়াং বিয়েন, ও নয়া দিল্লিতে ভিয়েতনামের কাউন্সিলর ট্র্যান থান টুং।

মূলত ভিয়েতনামের সাথে বাংলার বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যেই এই দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে।

এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। আরোও জানা গেছে এই বৈঠকে ভিয়েতনামের প্রতিনিধিরা বাণিজ্য ক্ষেত্রে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আন্তরিক ভাবে স্বাগত জানিয়েছেন।

Be the first to comment