রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতায় আসছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ১০ই জুলাই নবান্নে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। যদিও বুধবার সন্ধ্যা বেলাতেই কলকাতায় আসছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
পাহেলগাঁওয়ের ঘটনার পর ওমর আব্দুল্লার সঙ্গে এই প্রথম মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আলোচনার টেবিলে সেই বিষয় উঠে আসে কিনা সেদিকেও নজর রয়েছে বিশিষ্ট মহলের।
সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে যোগ দেওয়ার কথা রয়েছে আব্দুল্লাহের।
প্রসঙ্গত, ভূস্বর্গে পর্যটকের নিরিখে বাঙালীদের ভিড় গত কয়েক বছরে বেড়েছে। বছরভর ভূস্বর্গ কাশ্মীরে বেড়াতে যান পশ্চিমবঙ্গের মানুষজন। পহেলগাঁওয়ের ঘটনার পর এখনও সেখানে বিষাদের ছায়া। ওয়াকিবহাল মহলের বড় অংশের মতে, জম্মু-কাশ্মীরের পর্যটনকে আরও বাড়াতে এ রাজ্যের পর্যটকদের উদ্বুদ্ধ করতেই এখানে আসছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

Be the first to comment