‘ছাত্র বন্ধু’, পড়ুয়াদের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ ছাত্র পরিষদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের পর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়ুয়াদের কথা মাথায় রেখে নতুন কর্মসূচি শুরু করার কথা জানাল কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। নতুন উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘ছাত্র বন্ধু’।

আজ দুপুরে বিধান ভবনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী।

এ বিষয়ে সংগঠনের রাজ্য সভানেত্রী প্রিয়াঙ্কা বলেন, “এই মুহূর্তে রাজ্যের কলেজগুলোতে ভয়, হুমকি আর দলীয় হস্তক্ষেপের মধ্যে ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হচ্ছে। চুপ করে থাকা চলবে না। ‘ছাত্র বন্ধু’ হবে তাঁদের ভরসা এবং নির্ভরযোগ্য শক্তি।”

তিনি আরোও জানান, ‘পড়ুয়ারা যাতে ছাত্র পরিষদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, সে জন্য তিনটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।’ ছাত্র পরিষদের দাবি, কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা সরাসরি শুনে সমাধানের পথ খোঁজা ও আইনি সহযোগিতা দেওয়া এবং অরাজনৈতিক ভাবে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্যই এই কর্মসূচি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*