Chinese President Xi Jinping ব্রিকস সম্মেলনে আসছেন

Spread the love

রোজদিন ডেস্ক :
দীর্ঘ সাত বছর পর চিনের রাষ্ট্রপতি শি জিন পিং (Chinese President Xi Jinping) চলতি সপ্তাহে ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসছেন।
চিনের বিদেশ মন্ত্রক সূত্রে তাঁর এই সফর নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আসছেন বলে জানানো হয়েছে।
প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে আসছেন না। তবে ভারত সফরে তাঁর ইচ্ছা আছে বলে জানা গেছে।
অপর নিকট প্রতিবেশী চিনের সঙ্গে ভারতের সম্পর্ক অম্ল মধুর। এবার এতে ইতিবাচক বদল হচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। সম্প্রতি কিরঘিজস্থানে দুই দেশের রাষ্ট্র প্রধানের বৈঠকও হয়। উভয় দেশই পারস্পরিক উন্নয়নের অংশীদার বলে নিজেদের মনে করে।
আগামী শনিবার ব্রিকস সম্মেলন উপলক্ষে রাজধানী দিল্লির সব মহলেই এখন চূড়ান্ত ব্যস্ততা। একাধিক দেশের রাষ্ট্র প্রধানের আগমন, তাঁদের নিরাপত্তা ইত্যাদি নিয়ে
সরকারি মহলে তৎপরতা তুঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*