CHORBAGAN STAMPEDE: চোরবাগান কাণ্ডে গ্রেফতার নিরীহ বেসরকারি সিকিউরিটি গার্ড, আড়াল করা হচ্ছে আসল দোষীদের, অভিযোগ পরিবারের

Spread the love

প্রতিবেদন: পুজো কমিটির মাথায় থাকা আসল দোষীদের আড়াল করা হচ্ছে। আর ফাঁসানো হচ্ছে তাদের পরিবারের নিরীহ ছেলেটাকে। চোরবাগান কাণ্ডে ধৃত বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী রাজেস পালের পরিবারের এমনই অভিযোগ। তারা বলছেন, আসল দোষীদের আড়াল করতে গ্রেফতার করা হল পুজোর পাঁচদিন কিছু বাড়তি রোজগার করতে যাওয়া সামান্য বেতনের সিকিউরিটি গার্ডকে। পুজোর মরশুমে বাড়তি রোজগারের আশায় সিকিউরিটি গার্ডের কাজ নিয়েছিল ধৃত রাজেশ। চোরবাগানের বিপর্যয়ের পর তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।পরিবারের দাবি, তাঁদের ছেলে সম্পূর্ণ নির্দোষ। প্রতি বছরই পুজোর সময় সিকিউরিটি গার্ডের কাজ করতে কলকাতায় যায় রাজেশ। দিনমজুরের ছেলে। অভাবের সংসার। অভাব মেটাতে পুজোয় বাড়তি কাজ করতো রাজেশ। রাজেশ গ্রেফতার হতেই এখন উদ্বেগে দিন কাটাচ্ছে তাঁর পরিবার। গোটা ঘটনায় পুলিশের দিকেই আঙুল তুলেছে পরিবার। তাঁদের অভিযোগ, দায়িত্ব ছিল পুলিশের, তাহল কেন বেসরকারি সিকিউরিটি গার্ডকে গ্রেফতার করা হল? পরিবারের আর্জি, তাঁদের ছেলেকে যেন দ্রুত মুক্ত করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*