রোজদিন ডেস্ক: চোরবাগানের মর্মান্তিক ঘটনার নেপথ্যে বারবার শোনা গেছে ঘোষকের বিরুদ্ধে অভিযোগ। মন্ডপ ভেঙে পড়তে পারে, এমন ঘোষণার পরেই উপস্থিত দর্শকরা আতঙ্কিত হয়ে ওঠেন। প্রচন্ড হুড়োহুড়ি তে বেরোবার চেষ্টা করায় পদপিষ্ট হয়ে উনিশ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। বৃহস্পতিবার এই ঘটনায় অভিযুক্ত সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে নদীয়া থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
তিনি ওই পুজো কমিটির কোষাধ্যক্ষ বলেও জানা গেছে। তিনি নিজেই ওই ঘোষণা করেছিলেন, নাকি কেউ তাঁকে এই ঘোষণা করার জন্য বলেছিলেন, পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে।
এই মর্মান্তিক ঘটনায় রাজ্য সরকার পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ, সিট গঠন ইত্যাদি ব্যবস্থা নিলেও সমালোচনা থামেনি। সিংহ ভাগ মানুষ নজিরবিহীন এই ট্রাজেডির জন্য নতুন কমিটির ব্যর্থ ব্যবস্থাপনা কেই দায়ী করছেন।
মাথারা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় তাঁদের ধরা হয় নি বলেও অভিযোগ উঠেছে।

Be the first to comment