Attack on Christian family! চাঞ্চল্য মেদিনীপুরের চন্দ্রকোনায়

Spread the love

রোজদিন ডেস্ক: খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার অপরাধে (?) মেদিনীপুরের চন্দ্রকোনার পাতলাপুর গ্রামের তিন টি পরিবারের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। পুজোর সময় তাঁদের বাড়ি থেকে জোর করে মন্ডপে অঞ্জলি দেওয়ানো, প্রসাদ খেতে বাধ্য করা হয়েছে। মারধর ও করা হয়েছে বলে অভিযোগ। গ্রামের ই কিছু মানুষ এই অত্যাচারে যুক্ত বলে খ্রিস্টান পরিবারগুলির অভিযোগ। আক্রান্ত পরিবারগুলির দাবি, তাঁরা মনে প্রাণে যিশুকে বিশ্বাস করেন, তাই এই হেনস্থা। এই ঘটনায় লিখিত অভিযোগের পর আক্রান্ত দের বাড়ির সামনে পুলিশি প্রহরা বসেছে। কিন্তু পুলিশ চলে গেলে কি হবে তা নিয়ে আতঙ্কিত তাঁরা। এই ঘটনার প্রেক্ষিতে গ্রামে পুলিশি নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷
বঙ্গীয় খ্রিস্ট্রীয় পরিসেবা এই ঘটনার তদন্ত দাবি করেছে। সংগঠনের পক্ষে হেরোদ মল্লিক উদ্বেগ ব্যক্ত করে বলেন, পরিকল্পিত ভাবে এই আক্রমণ হচ্ছে। এক দল মানুষ দিনের পর দিন এই সব কাজ করলেও শাসক দল একে প্রতিবাদ বলছে। এতে অত্যন্ত ক্ষুব্ধ তাঁরা। নিজের ইচ্ছায় ধর্মাচরণ করা ব্যক্তিগত বিষয়। কোন সভ্য দেশে এমন হয় না। গত তিন মাসে চল্লিশটির বেশি এমন ঘটনা হয়েছে বলে হেরোদ মল্লিক জানান। তাঁদের দাবি, সব থেকে বেশি হামলা হয়েছে দক্ষিণ ২৪ পরগণায়। দুই মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, দুই বর্ধমান, পুরুলিয়া, হুগলি এমনকি কলকাতায় এই ধরনের আক্রমণের ঘটনা হয়েছে। এবার এতে চন্দ্রকোণা ও যুক্ত হোল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*