রাহুল অরুণোদয় ব্যানার্জির রহস্য মৃত্যুর তদন্তে সি আই ডি!

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি চলে গেছেন আড়াই মাস আগে৷ তালসারির সমুদ্রে ডুবে নামী অভিনেতা লেখক রাহুল অরুণোদয় ব্যানার্জির রহস্য মৃত্যুর কিনারা এখন ও হয় নি। সেদিন কি হয়েছিল, প্রযোজনা সংস্থার ভূমিকা কি ছিল ইত্যাদি বহু প্রশ্নের উত্তর এখন ও অধরা। তাঁর এই রহস্য মৃত্যু র তদন্ত ভার এবার সি আই ডি কে দিচ্ছে রাজ্য সরকার।
রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের বৈঠকে বলেন, সম্প্রতি ওড়িশা য় রাজ্যের অভিনেতার মৃত্যু হয়েছে। পরিবার অভিযোগ দায়ের করেছেন। ওড়িশা প্পুলিশ সিট গঠন করেছে। তিনি পুলিশ সুপারকে বলবেন বিষয় টি মুখ্য সচিবের কাছে পাঠিয়ে সি আই ডি কে তদন্ত ভার দিতে।
এইদিনের বৈঠকে দিঘা সহ সংশ্লিষ্ট এলাকায় পর্যটন সহ সার্বিক উন্নয়নের রূপ রেখা নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন,এখানে রাস্তা ঘাট, স্বাস্থ্য পরিসেবা ইত্যাদির উন্নয়ন প্রয়োজন। কাঁথির শৌলা থেকে পেটুয়াঘাট অবধি এই উন্নয়ন পর্ষদের আওতায় আনা হবে৷ দিঘায় উন্নত মানের মেরিন ড্রাইভ করার ওপর ও তিনি জোর দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*