রোজদিন ডেস্ক: দীর্ঘ দিন পর আগামী ২১ জুলাই শহিদ মিনারে শহিদ দিবস পালন করবে প্রদেশ কংগ্রেস। এই সমাবেশে উপস্থিত থাকার জন্য দলের সর্বোচ্চ নেতৃত্ব কেও আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। চেষ্টা হবে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে আনার ও।
সম্প্রতি দিল্লিতে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি র সঙ্গে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী র একান্ত বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে। রাজ্যে তৃণমূলের ব্যাপক ভাঙনের প্রেক্ষিতে মমতা ব্যানার্জি র তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাবে কিনা তা নিয়েও চর্চা চলে। তবে ওইসব বৈঠক নেহাত ই ব্যক্তিগত ছিল বলে দিল্লিতে দলের একাধিক নেতা জানান৷
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সব ধর্মনিরপেক্ষ, নিজেপি বিরোধী দের জন্য তাঁদের দরজা খোলা বলে জানিয়েছেন। যদিও তৃণমূলের মত শহিদ দিবসের মঞ্চ কে তাঁরা দলের যোগদান মঞ্চ করতে আগ্রহী নয়।
এইদিন শুভঙ্কর সরকার সহ একাধিক নেতা মধ্য কলকাতায় রক্তদাতা দিবসের এক অনুষ্ঠানে যোগ দেন।

Be the first to comment