মুখ্যমন্ত্রীকে “গুন্ডি”, তোপ শুভেন্দুর, মুখ্যমন্ত্রী নিজেকে রাষ্ট্রপতি ভাবেন, কটাক্ষ শমীকের

Spread the love

রোজদিন ডেস্ক : আই প্যাকের কর্ণধারের বাড়ি, অফিসে ইডি অভিযান নিয়ে শাসক বিরোধীদের তরজা আজ ও দিনভর চলেছে। রাজ্যে বিজেপির দুই গুরুত্বপূর্ণ নেতা শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী আজ পৃথকভাবে মুখ্যমন্ত্রীকে একের পর এক বিশেষণে ভূষিত করে তোপ দাগেন।
রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, উনি নিজেকে রাষ্ট্রপতি ভাবেন। আজ শিলিগুড়িতে শাসক দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ঠুকে তিনি বলেন, একজন র‍্যাম্পে হাঁটা শুরু করেছেন! ওখানে হাঁটতে হাঁটতেই শেষ যাত্রায় পৌঁছে যাবেন!!
উল্লেখ্য, সম্প্রতি অভিষেক ব্যানার্জির জনসভায় অভিনব র‍্যাম্প দেখা যায়, সেখানেই তিনি বক্তব্য রাখেন।
শমীক ভট্টাচার্য আরও বলেন, তাঁর দল যে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী নিজেই তা প্রমাণ করলেন। ওঁরা যেভাবে রাজ্যে পুলিশ, সিআইডি-কে কাজে লাগায়, একই ভাবে বিজেপি ও কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগায় বলে ভাবে। মুখ্যমন্ত্রী সারা দেশের সামনে রাজ্যকে হাস্যস্পদ করে তুলেছেন বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে কলকাতায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করে বলেন, ওঁকে “গুন্ডা” বললে মুখ্যমন্ত্রীকে “গুন্ডি ” বলাই যায়। তাঁর অভিযোগ, নিজের ও পরিবারের দুর্নীতি চাপা দিতেই মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেন।গতকাল মুখ্যমন্ত্রীর কাজ কে তিনি পুলিশ ও প্রশাসনের সহায়তায় সংবিধান বিরোধী বলে মন্তব্য করেন। কলকাতা উচ্চ আদালতে
ইডির দায়ের করা মামলার সমর্থন করেন তিনি।
আই প্যাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে বলেন, সরকারের জল জীবন মিশনের টাকা ওদের কাছে গেছে। এর সমর্থনে বেশ কিছু নথিও দেখান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*