রোজদিন ডেস্ক : দুই পুত্রহারা মা আজ সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে তাঁরা দুজনই পুত্রহারা। মেলেনি সুবিচার। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে উপস্থিত হয়ে তাঁরা নিজেদের অসহায়তার কথা তুলে ধরেন।
গত মে মাসে দক্ষিণ কলকাতার এক স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ে ছোট্ট আয়ুষ নাথ। অভিযোগ, তার অসুস্থতার কথা জেনেও স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। তাকে মাথা নীচু করে বসে থাকতে বলা হয়। পরে স্কুলের সিঁড়ি দিয়ে নামার সময় সে পড়ে যায়। প্রায় ১০ দিন অচৈতন্য হয়ে থাকার পর ২৪ মে শেষ নিশ্বাস ফেলে ছোট্ট আয়ুষ। এই ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় ওঠে।
অন্য হৃদয় বিদারক ঘটনাটি হয়েছিল ২ বছর আগে। অমর্ত্য ঘোষাল নামের বর্ধমান মেডিকেল কলেজের তরুণ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয় কলেজ প্রাঙ্গণের বাইরে। আর জি করে অভয়ার নৃশংস হত্যা, ধর্ষণকান্ডের দু-মাস আগের এই ঘটনায় তাঁরাও বিচার পাননি বলে পরিবারের অভিযোগ। অভয়ার মর্মান্তিক হত্যার পর ফের এই নিয়ে কিছু হৈচৈ হলেও আবার তা চাপা পড়ে যায়।
আজ অমর্ত্য ও ছোট্ট আয়ুষের মা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাঁদের সন্তানদের এই ভাবে মৃত্যুর কথা জানান।
দুই মায়ের হৃদয় বিদারক এই ঘটনার কথা শুনে মর্মাহত মুখ্যমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Be the first to comment