এবার বিদ্রোহী সাংসদদের শিবিরে সুদীপ ব্যানার্জিও!

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত আস্থাভাজন প্রবীণ সাংসদ সুদীপ ব্যানার্জিও কি বিদ্রোহী সাংসদদের দলে নাম সই করবেন? এই প্রশ্নে জল্পনা এখন তুঙ্গে।
আজ দিল্লিতে শতাব্দী রায়ের সঙ্গে এক গাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি যান সুদীপ ব্যানার্জি। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন।
রাজনৈতিক মহল মনে করেন, সুদীপ ব্যানার্জির বিদ্রোহী সাংসদদের দলে তিনি যাওয়া নিয়ে কোন সংশয় নেই। তিনিও কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিদ্রোহী সাংসদদের তালিকায় নাম লেখাতে চলেছেন।

এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বলেন, এটা বিজেপির বড় পাওনা!! শুধু তো সুদীপ ব্যানার্জি নয়, তাঁর সঙ্গে একজন ভ্রাম্যমাণ বিউটি পার্লারও (নয়না ব্যানার্জি?) পেয়ে যাবেন! এটা মমতা ব্যানার্জির প্রাপ্য ছিল বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ।।
সুদীপ ব্যানার্জিকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান সাংসদ কল্যাণ ব্যানার্জি, তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য প্রমুখ।
এক সুরে তাঁরা পৃথকভাবে বলেন, সুদীপ ব্যানার্জিকে বিশ্বাস করে বড় ভুল করেছিলেন। তাপস রায়, সজল ঘোষ-সহ উত্তর কলকাতার একাধিক নেতা দল ছাড়ার মূলেও উনি বলে তোপ দাগেন তাঁরা।
দেবাংশু ভট্টাচার্য আরও বলেন, দলে আসল নেতা, দরদীরা জায়গা পাননি, দল তাঁদের প্রতি সুবিচার না করে সুবিধাবাদীদেরই বারবার সুযোগ দিয়েছে!
বস্তুত যত দিন যাচ্ছে ক্রমেই আরও একা হয়ে যাচ্ছেন তৃণমূল-এর প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি। তাঁর চোখের সামনে নিজের সাজানো বাগান শুকিয়ে যাচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*