মহানগরীর পরে ডোরিনা ক্রসিং এলেন মমতা-অভিষেক ..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– দিল্লি, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যে, বাংলা ভাষায় কথা বলার মিলেছে শাস্তি। কোথাও জল-বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, তো কোথাও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে! বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মিলেছে বাংলাদেশি আখ্যা। এই ঘটনায় সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

২১ জুলাইয়ের আগে এই ইস্যু নিয়েই আজ কলকাতার রাজপথে প্রতিবাদে হাঁটছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব, কর্মী সমর্থকরা।

এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা সামিল হয়েছেন। একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি করেছে তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*