কাতারে কাতারে মানুষ, এ যেন অনন্ত জনলহরী; মমতা অভিষেকের মিছিল এসে পৌঁছাল ধর্মতলায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে আজ কলকাতায় তৃণমূলের কংগ্রেসের যে মিছিল ছিল তা এসে পৌঁছেছে ধর্মতলায়। মিছিলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মঞ্চে মমতা, অভিষেক সহ অন্যান্য নেতৃত্ব।

কাতারে কাতারে মানুষ, এ যেন অনন্ত লহরী। হাজার হাজার তৃণমূল কংগ্রেস সমর্থকদের নিয়ে মিছিল শেষে কি বলবেন মমতা, এখন সেটাই দেখার। এদিকে এই মিছিলকে ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে কলকাতা। রাস্তার দুপাশে পাহারায় থাকবেন হাজারেরও বেশি পুলিশ কর্মী। এছাড়াও আজ জেলায় জেলায়ও প্রতিবাদ কর্মসূচি থাকবে তৃণমূলের।

উল্লেখ্য, দিন কয়েক আগে ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে এক হ্যান্ডেলে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। লিখেছিলেন, ‘নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।’ তীব্র প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছিলেন অভিষেকও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*