CM, পুলিশ কে আক্রমণ করলে কি রসগোল্লা খাওয়াবে? এনকাউন্টার নিয়ে মুখ্যমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক :

পুলিশকে আক্রমণ করলে পুলিশ কি রসগোল্লা খাওয়াবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মন্তব্য করেন। তিনি আজ দিঘায় প্রশাসনিক বৈঠক করেন। সেখান থেকে বেরোনোর পর আজ কাকভোরে রায়গঞ্জের এনকাউন্টার নিয়ে প্রশ্নে তাঁর কিছু জানা নেই বলেন। এরপর জানান, পুলিশ নিশ্চয়ই আক্রান্ত হয়েছিল। পুলিশকে আক্রমণ করলে তারা নিশ্চয়ই রসগোল্লা ছুঁড়বে না বলে মন্তব্য করেন। বলেন, অস্ত্র, বন্দুক কি পকেটে রাখার জন্য? রায়গঞ্জে বালিকাকে গণধর্ষণে অন্যতম অভিযুক্ত আজ পুলিশের সঙ্গে এনকাউন্টারে প্রাণ হারায়।

যা নিয়ে রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য বলেন, এনকাউন্টার যেন সংস্কৃতি না হয়ে যায়!

মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, ধর্ষণ, খুন বা মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশের হাত তিনি খুলে দিয়েছেন। ধর্ষক দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে ছাড় দেওয়া হয়েছে।

দিমাগি নকশালরা এখনও চিমটি কাটছে। তাদের সঙ্গে আরশোলা, ছারপোকারাও আছে। এদের থেকে রাষ্ট্রবাদীদের সতর্ক থাকতে হবে।

কালীঘাটে সম্প্রতি সাংসদ অভিষেক ব্যানার্জির রাস্তা আটকে জন্মদিন পালন নিয়ে তুলকালাম বাধে। পুলিশ এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে।

এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ওদের শাস্তি পেতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*