রোজদিন ডেস্ক :
উত্তর কলকাতায় টালা সেতুর নীচে জলের পাইপ ফেটে আজ বিপত্তি বাধে। সংশ্লিষ্ট বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যায়। চক্ররেলের পরিসেবা বন্ধ। কলকাতা স্টেশন থেকে দূরপাল্লার একাধিক ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে।
এর জেরে দীর্ঘক্ষণ এলাকায় বিদ্যুৎ ছিল না বলে জানা যায়।
পাইপ ফেটে এলাকা জলমগ্ন হওয়ায় বহু কালীপুজোর মন্ডপেও জল থৈ থৈ করছে।
পুরসভা জরুরি ভিত্তিতে এর মেরামতির কাজ করছে। পুর কমিশনার স্মিতা পান্ডে পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব পাইপ মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Be the first to comment