CM on Minority, ওঁদের ভোট ও বিজেপি ই পেয়েছে

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের দুই প্রান্তের দুই উপ নির্বাচনে সংখ্যালঘু মহিলা, যুবকরা বিজেপি কেই ভোট দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটদান পর্ব শেষে প্রত্যয়ের সঙ্গে এই কথা জানিয়ে বলেন, তবে সংখ্যা লঘু বয়স্কদের ভোট তাঁদের দল খুব একটা পায় নি। ওঁরা কংগ্রেস বা হুমায়ুন কবীরের ছেলেকে ( রেজিনগরে) ভোট দিয়েছেন। আর তৃণমূল, বামপন্থীদের অস্তিত্ব কোন জায়গাতেই নেই। নন্দীগ্রামে সিপি আই, রেজিনগরে সিপিএম নাম মাত্র ভোট পাবে বলে জানান মুখ্যমন্ত্রী।
তাঁর আরও বক্তব্য, অন্নপূর্ণা যোজনার টাকা মুসলিম মহিলারা এই সব কেন্দ্রে পেয়েছেন, রাজ্যে ১ কোটি ৫৮ লক্ষ অন্নপূর্ণা প্রাপক দের মধ্যে ২৪ লক্ষ ই মুসলিম মহিলা।
এই ছাড়া আবাস যোজনা য় সুবিধাপ্রাপ্ত রা ও আছেন। নন্দীগ্রামে তিনি কয়েক মাস আগে যা ভোট পেয়েছিলেন, বিজেপি প্রার্থী তার থেকে ৫/৬ গুণ বেশি ভোট পাবেন বলে মুখ্যমন্ত্রী দৃঢ ভাবে জানান। রেজিনগরে ও বিজেপি প্রার্থী ১ লক্ষ ২০ হাজারের বেশি ভোট পাবেন বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*