কাজ ফেলে রাখা নয়, মন্ত্রীদের পরামর্শ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁদের সিংহ ভাগই নতুন বিধায়ক, মন্ত্রীও৷ সংসদীয় কাজে নতুন এই মন্ত্রীদের মন্ত্রিত্বের পাঠ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিস্কার জানিয়ে দিলেন, কোন কাজ যেন তাঁরা ফেলে না রাখেন। যা মনে করে দিয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বহু চর্চিত “ডু ইট নাউ ” স্লোগান!
আগামী ১৮ জুন বিধানসভার বাজেট অধিবেশন বসছে। ২২ জুন রাজ্য বাজেট। এর আগে সরকারি কাজ, সংসদীয় রীতি নীতি ইত্যাদি নিয়ে আজ সল্ট লেকের প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে (এটিআই)-এ এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সকাল ১১ টা থেকে দুপুর ৩টে অবধি এই শিবির চলে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল, ডি জি সিদ্ধিনাথ গুপ্ত সহ পদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে তাঁরা মন্ত্রীদের বিভিন্ন কাজকর্ম নিয়ে পাঠ দেন।
পরে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রীদের সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবহিত করেন। জানিয়ে দেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দ্রুত সব কাজ করতে হবে। কোন কাজ ফেলে রাখা চলবে না৷
রাজ্যে নতুন সরকারের কাছে আমজনতার অনেক প্রত্যাশা। তা পূরণ করতে কঠোর পরিশ্রম করতে হবে।
মুখ্যমন্ত্রী তাঁদের জানিয়ে দেন, ফাইল সংক্রান্ত সমস্যা হলে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজতে হবে। কোন ও জটিলতা থাকলে মন্ত্রীদের তাঁর সঙ্গে, তাঁর দফতরে যোগাযোগ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*