রোজদিন ডেস্ক, কলকাতা:– আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় শহীদ সমাবেশ। এই মুহূর্তে ধর্মতলায় সভাস্থলে এসে পৌঁছালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মী সমর্থক যাঁরা সকাল না হতেই এসে উপস্থিত হয়েছেন ধর্মতলার সভাস্থলে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে আজকের এই একুশে জুলাই অন্যরকমের তাৎপর্যপূর্ণ। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলনেত্রী তাঁদের কি নির্দেশ দেবেন, দলের নির্দেশিকা কি থাকবে তাই শোনার জন্য।

Be the first to comment