রোজদিন ডেস্ক, কলকাতা:- শুধু মানুষ আর মানুষ! কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। এ জনপ্লাবন প্রমাণ করল মমতা বন্দ্যোপাধ্যায় মানেই ‘জনতা’। সকাল ৬টা বাজার আগেই ধর্মতলায় ঢুকতে শুরু করে মানুষ। মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান।




ধর্মতলার জনসমুদ্রের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়- “মানুষের এই ভালোবাসা, এই আস্থা আমাদের লড়াইকে আরও দৃঢ় করে। মানুষের এই ভালোবাসাই আমাদের পথ দেখায়, আমাদের অনন্ত শক্তি। বাংলা আবার সাক্ষী থাকল ইতিহাসের। শহীদ দিবসে, ধর্মতলায় শহিদদের সম্মান জানাতে লক্ষাধিক জনতা একত্রিত হয়েছেন । তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদেরকে অটল সংকল্পের সঙ্গে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করে।”


উল্লেখ্য, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে দলের আগামী দিনের লক্ষ্যপূরণের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর নির্বাচনের আগে শেষ ২১ শে জুলাই কী বার্তা দেবেন দলনেত্রী? সেদিকেই নজর সকলের। ২১ জুলাই সমাবেশে অংশ নিতে গত রাত থেকেই শহরে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থকেরা ভিড় জমাতে শুরু করেছেন। জেলা থেকে আসা তৃণমূল সমর্থকদের ‘স্লোগানে’ মুখরিত কল্লোলিনী কলকাতার পথঘাট।

Be the first to comment