রোজদিন ডেস্ক : প্রতিবেশী নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদবিগ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়ির উত্তরকন্যায় রাত জাগলেন। গতকাল তিন দিনের সফরে উত্তরবঙ্গ গেছেন তিনি। উত্তরবঙ্গের বিস্তীর্ণ নেপাল সীমান্ত নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী আচমকা মধ্য রাতে উত্তরকন্যায় যান। উত্তরবঙ্গের এই মিনি সচিবালয়ের কন্যাশ্রী ঘরেই থাকেন তিনি। নেপালের পরিস্থিতি নিয়ে এতটাই উদ্বিগ্ন ছিলেন যে মধ্যরাতেই নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট পদস্থ আধিকারিকদের সংগে বৈঠক করেন। তাঁর নির্দেশে নেপাল সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে। প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকরা পরিস্থিতির দিকে অবিরত নজর রাখছেন। আজ দুপুরে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি যান। সেখানে প্রশাসনিক বৈঠক-সহ একাধিক কর্মসূচিতে অংশ নেন।

Be the first to comment