জনপ্রতিনিধি বা নেতা বিক্রি হতে পারে, জনতা বিক্রি হয় না : অভিষেক (abhishek)

Spread the love

রোজদিন ডেস্ক : বিমানবন্দরে (airport) অভিষেক (abhishek) বন্দ্যোপাধ্যায়। হলেন সাংবাদিকদের মুখোমুখি। অভিষেক আছেন অথচ উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং প্রসঙ্গ আসবে না তা কি হয়! প্রশ্ন এলো। অভিষেকের চর্জন দিয়ে উত্তর ক্রস ভোটিং হয়েছে তা নিশ্চিত ভাবে বলা যায় না। তবে তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় তা হয়েছে তবে বলি আম আদমি পার্টির অনেক রাজ্যসভার সাংসদ সরাসরি বিজেপিকে সমর্থন করে। এইরকম দু-একটি দল আছে। সরাসরি বললেন অভিষেক। তারপর তাঁর বক্তব্য বিজেপি টাকার বস্তা নিয়ে নেমেছে। একেকজনের পেছনে ১৫ /২০ কোটি টাকা ঢালে। তবে পাশাপাশি তৃণমূলের সংসদীয় দলনেতার বক্তব্য মানুষের আবেগ বিক্রি হয় না। এই সময় তিনি মন্তব্য করেন জনপ্রতিনিধি বা নেতা বিক্রি হতে পারে জনতা হয় না।

প্রসঙ্গক্রমে অভিষেক বলেন মহারাষ্ট্র গুজরাটে টাকা নিয়ে এমএলএ কেনাবেচা হয়েছে। স্পষ্ট ইঙ্গিত বিজেপির দিকে ২০২৪-এ বাংলায় পোলিং এজেন্টদের কিনতে টাকা দিয়েছে। কিন্তু টাকা নিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। দ্রব্য বিক্রি হতে পারে আবেগ ভালোবাসা বিক্রি হয় না।

নেপাল পরিস্থিতি নিয়ে মুখ খোলেন অভিষেক। এক প্রশ্নের জবাবে বলেন, নেপালে যে ঘটনা ঘটছে, দেখেছি, উদ্বেগের, চিন্তার। মুখ্যমন্ত্রী বিস্তারিত বলেছেন। বরাবরই চাই মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। বাংলাদেশের মতো পরিস্থিতি নেপালে হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার দেশের স্বার্থে যে ভূমিকা নেবে যে স্টেপ নেবে যে সিদ্ধান্ত নেবে,আমরা সেই সিদ্ধান্তকেই সমর্থন করব। এটা মুখ্যমন্ত্রী বলেছেন আমারও বক্তব্য তাই। আমরা উদ্বিগ্ন, শান্তি ফিরে আসুক।

এসআইআর নিয়ে অভিষেককে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা জাতীয় নির্বাচন কমিশনের ব্যাপার। কোর্টের ভেতরে এবং বাইরে সব জায়গাতেই আমরা লড়াই করব। তিনি সুপ্রিম কোর্টের ১২তম ডকুমেন্ট হিসেবে আধার কার্ড-কে স্বীকৃতি দেওয়াকে নৈতিক জয় বলে উল্লেখ করেন। পরবর্তীতে বলেন এই ইলেক্টোরাল রোলের বিরুদ্ধে বলে এই সিস্টেম এই তো উপরাষ্ট্রপতি নির্বাচন হলো। তাহলে উদ্দেশ্য যদি সৎ হয় মহৎ হয় তাহলে এই ভুয়ো ভোটার তালিকায় নরেন্দ্র মোদী থেকে উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? কাশ্মীর থেকে কন্যাকুমারী সকলেই তাহলে ভুয়ো ভোটার তালিকায় নির্বাচিত হওয়ার জন্য পদত্যাগ করা উচিত। এক্ষেত্রে আমরা পদত্যাগ করতে দ্বিধাবোধ করি না বললেন অভিষেক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*