অভয়ার মা-কে লাঠির আঘাত, তদন্তের নির্দেশ আদালতের (High court)

Spread the love

রোজদিন ডেস্ক : আর জি কর হাসপাতালে নিহত অভয়ার মা মেয়ের বিচারের দাবিতে মিছিলে গিয়ে লাঠির আঘাত পেয়েছিলেন কিনা, সেই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা-কে তদন্তর নির্দেশ দিল উচ্চ আদালত। একজন ডেপুটি কমিশনার মর্যাদার আধিকারিক-কে দিয়ে এই ঘটনার তদন্তর নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থংকর ঘোষ। অত্যন্ত সংবেদনশীল এই ঘটনা র অভিযোগ করেন অভয়ার মা ও বাবা। গত ৯ আগস্ট অভয়ার মৃত্যুর বর্ষপূর্তির দিন নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন তাঁরা। বিজেপির ডাকা ওই মিছিল সর্বশক্তি দিয়ে আটকায় পুলিশ। গোলমালে পুলিশের লাঠির আঘাতে অভয়ার মা কপালে আঘাত পাওয়ার গুরুতর অভিযোগ ওঠে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রথমে হাসপাতাল অভয়ার মা এর কপালে লাঠির আঘাত বলে রিপোর্ট দিলে ও পরে তা পালটে দেয় বলে অভয়ার মা বাবা র অভিযোগ। ওপর মহলের চাপে তা করা হয়েছে বলে তাঁরা মনে করেন। একই অভিযোগ তোলে বিজেপি ও। অভয়ার মা বাবা এর বিচার চেয়ে আদালতে যান। আজ বিচারক তীর্থংকর ঘোষ জানান, অত্যন্ত সংবেদনশীল এই বিষয়ের যথাযথ তদন্ত প্রয়োজন। দেখতে হবে এটি শাস্তিযোগ্য অপরাধ কিনা! যদি তা হয় প্রয়োজনে এফ আই আর করতে হবে। আর কিছু না পেলে সি জি এমের অনুমতি নিয়ে মামলা বন্ধ করা হবে।
প্রসঙ্গত, গত বছর আর জি কর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষিত ও নিহত অভয়ার পরিবার এখন ও বিচার পান নি বলে মনে করেন। রাজ্য সরকারের মদতে প্রকৃত অপরাধী রা আড়ালে আছে বলে তাঁদের দাবি। মেয়ের বিচারের দাবিতে তাঁরা এখন ও বিভিন্ন মহলে দরবার করে যাচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*