রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কোচবিহারের বিমানবন্দর চালু-সহ একগুচ্ছ উন্নয়নের বার্তা দিয়েছেন। আজ ওখানে পৌঁছে প্রথমেই ভক্তিভরে বিখ্যাত মদন মোহন মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। আবেগের সঙ্গে বলেন, এখানে আসবেন আর মদন মোহন মন্দিরে পুজো দেবেন না, পঞ্চানন বর্মাকে ফুল দেবেন না, তা কখনও হবে না। এই সংস্কৃতি তাঁদের হাজার বছরের পুরানো।
ঐতিহ্য ময় এই কোচবিহারে প্রচুর কাজ হবে। জেলাশাসক উন্নয়ন পরিকল্পনার জন্য ২ কোটি টাকার ডিপিআর করেছেন। কিন্তু তিনি আরও বেশি টাকার ডিপিআর তৈরির জন্য জেলাশাসককে বলেছেন। আগামী এক বছরের মধ্যে এখানকার অধিবাসীদের স্বপ্ন তিনি পূরণ করবেন বলে জানান।
আগামী ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে তাঁর বৈঠক হবে, সেখানেও তিনি কোচবিহার বিমানবন্দর উন্নয়নের কথা বলবেন।।এই ছাড়া জল জীবন মিশন, প্রধানমন্ত্রী সূর্য ঘর, অন্নপূর্ণা যোজনা সহ কেন্দ্রীয় ও রাজ্যের বহু প্রকল্প এখানে রূপায়িত হবে।
বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে এই জেলার এক শৃঙ্গ গন্ডারের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ, তরাই, ডুয়ার্সে এই গন্ডার বিশ্ব বিখ্যাত। এখানে প্রকৃতি কে যেমন, তেমনই ধর্মীয় পর্যটনের টানেও মানুষ আসবেন। কয়েকদিন আগে অসমের মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন। আজ তিনি এলেন। ধর্মীয় পর্যটন উন্নয়নে এখানে নানা ব্যবস্থা গ্রহণের কথা বলেন। রাস পূর্ণিমাতে আবার কোচবিহার বাসীর সঙ্গে তাঁর দেখা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment