- মঙ্গলবার মূর্তি নদীর উপরে তৈরি আর্চ ব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই সেতুটি জলপাইগুড়ির সঙ্গে জুড়ে দিল নাগরাকোটাকে।
- সেতু উদ্বোধনের পরে পুজোর মুখে উত্তরবঙ্গের চা-শ্রমিকদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, ‘বন্ধ চা-বাগানগুলি খোলার ব্যবস্থা করা হবে।’
- কোচবিহারের পর্যটনেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। একদিকে প্রকৃতির টানে পর্যটক আসবেন, অন্যদিকে ধর্মীয়স্থান দেখার জন্যও পর্যটক আসবেন।
- এশিয়ান গেমস ২০২৬ -এ প্রথম সোনা পেল ভারত। শ্রীলঙ্কা মাত্র ৬৯ রানে অল আউট হয়ে যাওয়ার ফলে ১৪৭ রানের বিশাল মার্জিনে জিতল ভারত। এটাই টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ মার্জিনে জয়।
- তোলাবাজির মামলায় CID-র মুখোমুখি কীর্তি আজাদ। একটি পুরনো তোলাবাজির মামলায় তাঁকে তলব করেছিলেন সিআইডি আধিকারিকরা। হাইকোর্টের রক্ষাকবচ নিয়েই ভবানীভবনে গিয়েছেন কীর্তি। ফলে কীর্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবেন না সিআইডি আধিকারিকরা। ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ ওঠে কীর্তি আজাদের বিরুদ্ধে।
- রক্ষাকবচ পেলেন না বীরভূমের মহম্মদবাজারের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল; খারিজ এফআইআর বাতিলের আবেদনও।
- ১৬ অক্টোবর রাজ্যসভায় কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে ভোটগ্রহণ। ৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। সূত্রের খবর, সুখেন্দুশেখর রায়দের মতো বিজেপির টিকিটে আবার মনোনয়ন জমা দিতে পারেন কোয়েল মল্লিক।
- ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতাল থেকে এক শিশুকে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনায় হাসিনা বিবি ও সাবনাম পারভিন নামে দুই মহিলাকে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও।
- পুরনো রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে সোমবার রাতে রণক্ষেত্রের চেহারা ওল্ড মালদা ব্লকের মঙ্গলবাড়ির নলডুবিতে। বিজেপি-র স্থানীয় নেতাকে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ। পাল্টা স্থানীয় পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ।
- বাড়ি থেকে স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হওয়ার পরেই গ্রেপ্তার হলেন পাণ্ডবেশ্বরে তৃণমূলের যুবনেতা। নরোত্তম মণ্ডল ওরফে নিতাই নামে সেই নেতা প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত।
- রেজিনগর উপনির্বাচনের মুখে ফের পুরনো মামলায় গ্রেপ্তার দুই AJUP নেতা। সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে দলের কোর কমিটির সদস্য আনিসুর রহমান এবং যুব ভাইস প্রেসিডেন্ট সোহেল মণ্ডলকে।
- ভাঙড় কলেজের ঘটনায় মোট গ্রেফতার চার। এবিভিপি-র ছাত্রীদের লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি ও গালিগালাজের অভিযোগ এবং ভাঙড় মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসুকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রছাত্রীরা।
- বুধবার থেকেই মা তারা এক্সপ্রেস দাঁড়াবে ব্যারাকপুর স্টেশনে। অর্থাৎ পুজোর আগেই ব্যারাকপুরবাসীকে বড় উপহার রেলের।
- হিমাচল প্রদেশের কুলুতে মঙ্গলবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা। কুলুর আনি মহকুমার হরিপুরে পাহাড়ে খাদে গাড়ি পড়ে একই গ্রামের চার জনের মৃত্যু।
- বিহারের জামুইয়ে কিশোরীকে শ্লীলতাহানির ঘটনার মূল অভিযুক্ত নন্দন যাদব গ্রেপ্তার। পায়ে গুলি করে তাঁকে পাকড়াও করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে আরও এক অভিযুক্ত।

Be the first to comment