রোজদিন ডেস্ক :
দিল্লিতে ফের নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
গতকাল সন্ধ্যায় এক কিশোরী কালকাজি মন্দিরে পুজো দিয়ে পাশের আস্থাকুঞ্জ পার্কে যায়। সঙ্গে তার কিশোর বন্ধুও ছিল। আচমকা তিনজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের নিগৃহীত করে। কিশোরকে আটকে রেখে কিশোরীকে গণধর্ষণ করা হয়। রাত ৯টা নাগাদ পুলিশ এই ভয়ঙ্কর ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে তাদের উদ্ধার করে। রাতেই ধর্ষকদের খোঁজ শুরু হয়।
সূত্রের খবর, আজ সকালে অভিযুক্তদের একজনকে অমর কলোনির কাছে দেখা গেছে খবর পেয়ে পুলিশ যায়। তাঁদের দেখে অভিযুক্ত গুলি করে বলে অভিযোগ। পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বললেও রাজী না হয়ে সে ফের গুলি ছুঁড়লে পুলিশ তার পায়ে গুলি করেও গ্রেফতার করে।
অন্য দুই অভিযুক্তকে খুঁজছে পুলিশ। মন্দিরের পাশে জনবহুল পার্কে এই গণধর্ষণের ঘটনায় দিল্লির বিভিন্ন মহলে তোলপাড় উঠেছে। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment