রোজদিন ডেস্ক :
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও প্রাক্তন মুখ্যমন্ত্রী একই সঙ্গে গান করেছিলেন, আমার যাওয়ার সময় হোল, দাও বিদায়! আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইন্দ্রনীল সেনের গ্রেফতার নিয়ে প্রশ্নে এই গানটি গেয়ে শোনান। বলেন, ওঁরা দুজনে দুজনের পরিপূরক ছিলেন। একসঙ্গে গান করতেন, একই গাড়িতে যেতেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী বলেন, ঠিক সময় বড় জায়গাতেও হাত পড়বে। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ইডি ও পুলিশ তদন্ত করছিল। তথ্য প্রমাণ পেয়েছে তাই ধরেছে।
ইন্দ্রনীল সেন-কে ঠুকে তিনি বলেন, আগে সিপিএম করত, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যার এনজিও-তেও ছিল।
বৌ এর নামে বাড়ি, সিঙ্গুরে বাড়াবাড়ি! নন্দীগ্রামে ও ইন্দ্রনীল সেন যেতেন, গান ইত্যাদি হোত বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment