পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “চন্দ্রনাথকে খুন করতে শ্যুটার এবং তাঁদের যাঁরা সুপারি দিয়েছিলেন তেমন সাত জনকে গ্রেফতার করা হয়েছে। আমার যেটুকু জানা আছে, ওকে সরিয়ে দেওয়ার জন্য দু’কোটি টাকা খরচ করা হয়েছে। এই টাকা সরবরাহের কাজ ভাইপো গ্যাং করেছে। এখন ২ কোটি টাকা সুপারি কে দিয়েছিল সেটা জানা বাকি। বিচার পাবেন হাসি রানি।”
  2. শুভেন্দু বলেন, “নন্দীগ্রামের জনগণকে ধন্যবাদ। তাঁরা অভিমান করে বলেছিল আমায়, যাতে ভবানীপুর কেন্দ্র ছেড়ে দিই। আমি বলেছি, যিনি দু’বার আমার কাছে হেরেছেন, তিনি আবার দাঁড়ানোর সুযোগ পেতেন। এই বয়সে আর না দাঁড়ানোই ভালো ওঁর। ৭৫ প্রায় বয়স। এখন বিশ্রাম নেওয়ার কথা।”
  3.  বিপর্যয় মোকাবিলার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জানা গিয়েছে, বুধবার সকাল আটটা নাগাদ ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়েছে অর্ণবের। এর প্রভাবে তছনছ হয়ে গিয়েছে অন্ধ্রপদেশের উপকূলবর্তী এলাকা।
  4. ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবের মাঝেই দুই ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর প্রকাশ্যে এল। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি ও বিশাখাপত্তনমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির।
  5. গত ২৭ অক্টোবর বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ওষুধের দাম নিয়ন্ত্রণ সংক্রান্ত দু’টি মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই ওষুধ প্রস্তুতকারী সংস্থা, হাসপাতাল এবং ওষুধের দামের উপর নজরদারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালত।
  6. ১৫ টাকায় কেনা ড্রিপ লাইন (চিকিৎসার সরঞ্জাম) রোগীর কাছে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। জীবনদায়ী ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের দামের এমন বিপুল ফারাক কেন? কেন্দ্রের থেকে জানতে চাইল সুপ্রিম কোর্ট।
  7. ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রবণতা রুখতে মহারাষ্ট্র বা তামিলনাড়ুর মতো এ রাজ্যেও ‘ভেক্সাশিয়াস লিটিগেশন অ্যাক্ট’ কার্যকর করার প্রয়োজনীয়তা খতিয়ে দেখার বার্তা দিল কলকাতা হাইকোর্ট।
  8. কোচিতে মার্সিডিজ় বেঞ্জ চালিয়ে স্কুটিচালককে পিষে দেওয়ার ঘটনায় কোচির পুলিশ কমিশনার কলিরাজ মহেশকে অপসারণ করা হলো। তাঁর জায়গায় আর নিশান্থিনিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর।
  9. কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করল কেন্দ্র। ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা হল বুধবার।
  10. বুধবার দুপুরে নির্ধারিত সময়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ইন্দ্রনীল সেন। দুপুরে যখন তাঁকে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন বাইরে অপেক্ষা করছিল বিশাল পুলিশ বাহিনী। তিনি বাইরে পা রাখতেই তাঁকে গাড়িতে তুলে নিল পুলিশ।
  11. নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রিবাহী বাস। দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী। বুধবার হুগলির আরামবাগের মলয়পুর বালিয়ার ঘটনা।
  12. ধানক্ষেত থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া বাজার সংলগ্ন চুয়াকানালি এলাকায়। জানা গিয়েছে, ২০ অক্টোবর, নবমীর দিন থেকে নিখোঁজ ছিলেন প্রতিমা বাগদী নামে ওই মহিলা।
  13. বুধবার দুপুরে বর্ধমানের পাড়াপুকুরে দেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায় বর্ধমান থানার পুলিশ। মৃতের নাম প্রশান্ত রায় (৪০)। বাড়ি পাড়াপুকুর এলাকায়।
  14.  মুখোমুখি সংঘর্ষ দুটি হাইস্পিড ট্রেনের। দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৪৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহত অন্তত ২০০ যাত্রী। বুধবার সকাল ৯টা নাগাদ স্পেনের মাদ্রিদ-আন্দালুসিয়া রেলওয়ে লাইনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। টলেডো প্রদেশের মোরা ও ওরগাজ় শহরের মাঝে এই দুর্ঘটনা ঘটে। রেনফে ও আইরো হাইস্পিড ট্রেনের মধ্যে দুর্ঘটনা ঘটে।
  15. একদিকে দেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে রাজনীতিতে নবীন আইজেনকোট। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইজরায়েলে। যুদ্ধ পরিস্থিতির পর প্রথম ভোট সে দেশে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*