রোজদিন ডেস্ক :
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেফতার হলেন? আজ তিনি ইডি -র তলব পেয়ে তাঁদের দফতরে গেছিলেন। বিকেলে সি জি ও দফতর থেকে বেরোতেই তাঁকে গাড়িতে তোলে পুলিশ। পুজো পরিক্রমায় ব্যাপক দুর্নীতির অভিযোগে বেশ কয়েকবার ইডি দফতরে হাজিরা দিয়েছেন তিনি। সম্প্রতি আদালতে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
আজ তিনি ইডি দফতরে যান। বাইরে বিশাল পুলিশ বাহিনী অপেক্ষায় ছিল। তিনি বেরোতেই তাঁকে গাড়িতে তোলা হয়। এখন অবধি পাওয়া খবরে জানা যায়, তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রাক্তন সরকারের আমলে কলকাতার দুর্গা পুজো ইউনেস্কোর স্বীকৃতি মেলার পর তাকে পুঁজি করে দুর্নীতির জাল বুনেছিলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন, পালাবদলের পর তা সামনে আসে। জনৈক জয়দীপ মুখার্জি পুলিশে এই অভিযোগ করেন। তদন্তে নামে ইডি। বেশ কয়েকবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রীকে তলব করে জেরা করে। আজ ও তিনি সেখান থেকে বেরোনো মাত্র কলকাতা পুলিশ তাঁকে নিয়ে যায়।

Be the first to comment