রোজদিন ডেস্ক, কলকাতা:- অবশেষে! কাল আনুষ্ঠানিক প্রকাশ হলেও আজ থেকে চালু হলো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল। উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের পরেও ওবিসি সংক্রান্ত জটের কারণে থমকে ছিল ভর্তি প্রক্রিয়া। সেই সমস্যা কাটিয়ে চালু হলো ভর্তির পোর্টাল।
১৭টি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪৬০ কলেজে অনলাইনে ভর্তি হওয়া যাবে এই পোর্টালের মাধ্যমে। ১৮ জুন অর্থাৎ আজ বুধবার সকাল ১০টা থেকেই আবেদন করা যাবে।
জেনে নিন প্রক্রিয়া –
★ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
★ তারপরে ইউজ়ার আইডি ও পাসওয়ার্ড মিলবে।
★ তার ভিত্তিতে আবেদন করা যাবে।
★ সর্বোচ্চ ২৫টি কলেজে ভর্তির আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী।
★ আবেদনের সময়সীমা শেষের আগে পছন্দের কলেজের তালিকা ও বিষয়ের প্রায়োরিটি বদলাতে পারবে আবেদনকারী শিক্ষার্থী।
★ আবেদনের সময়সীমা পেরিয়ে গেলে একসঙ্গে সব কলেজের সিস্টেম জেনারেটেড হয়ে মেধাতালিকা বেরোবে।
প্রথম ফেজ়ের আবেদনের সময়সীমা শেষ ১ জুলাই। মেধা তালিকায় নাম উঠলে টাকা দিয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। প্রভিশনাল অ্যাডমিশনের জন্য কোনও পড়ুয়াকে সশরীরে কলেজে যেতে হবে না। চ্যাটবট ও টেলিলাইন পরিষেবা থাকবে, শিক্ষার্থীদের সুবিধার জন্য। প্রথম দফায় ভর্তির পরে কলেজগুলির ফাঁকা আসনের ভিত্তিতে ফের একটি মেধাতালিকা প্রকাশ করা হবে। যাঁরা প্রথম তালিকায় পছন্দমতো আসন পাননি, তাঁরাও ফের সুযোগ পাবেন।

Be the first to comment