রাজা রঘুবংশীর খুনের ঘটনায় সিন পুনর্নির্মাণে হাড় হিম করা বর্ণনা পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মেঘালয়ে রাজা রঘুবংশীর খুনের ঘটনার পুনর্নিমান করেছে পুলিশ। আর ক্রাইম সিনের পুনর্নিমান করার সময় অভিযুক্তদেরও নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে। সেই সময় জানা যায় একটা নয়, দুটো অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল রাজা রঘুবংশীকে। একটি কাটারি (দা) আগেই উদ্ধার হয়েছিল। এবার উদ্ধার হয়েছে দ্বিতীয়টিও।

মঙ্গলবার এসআইটি- র একটি দল ক্রাইম সিনের পুনর্নিমান করেছে। শিলং থেকে ৬৫ কিলোমিটার দূরে সোহরা এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল সোনম- সহ বাকি অভিযুক্তদেরও। কড়া নিরাপত্তার বেষ্টনীতে ক্রাইম সিনের পুনর্নিমান করা হয়েছিল।

পুলিশ সূত্রের খবর, রাজাকে প্রথম কাটারি নিয়ে আক্রমণ করেছিল বিশাল। তারও আগে রাজাকে মারাত্মকভাবে আঘাত করেছিল বিশাল। প্রবল চোট পান রাজা। শুরু হয় রক্তক্ষরণ। চিৎকার করতে থাকেন তিনি। চোখের সামনে যন্ত্রণায় রাজাকে কাতরাতে দেখেও বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করেননি সোনম। বরং ছুটে পালিয়ে গিয়েছিলেন। তারপর আবারও কাটারি নিয়ে রাজাকে ক্রমাগত আঘাত করতে থাকে ভাড়াটে খুনিদের মধ্যে অন্যতম মূল অভিযুক্ত বিশাল সিং চৌহান।

পুলিশ এও জানায়, বিশাল কাটারি নিয়ে আক্রমণ করলেও, প্রথমেই হার মানেননি রাজা রঘুবংশী। আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*